ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান

রংপুরে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান

রংপুর মহানগর এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে ৫৯টি মামলা দায়ের, ৬৫টি অটোরিকশা আটক এবং ২৩টি অটোরিকশা রেকার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী ও অবৈধভাবে চলাচলকারী অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ৫৯টি মামলা দায়ের, ৬৫টি অটোরিকশা আটক এবং ২৩টি অটোরিকশা রেকার করা হয়েছে। রংপুর মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ অটোরিকশাসহ ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত