ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহেনশাহ জানান, সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকিয়ার জেরে ২০১৫ সালের ২ জুন নিজ ঘরে ঘুমের ঔষধ খাইয়ে জবাই করে হত্যার পর তার স্ত্রী পালিয়ে যায়। এ এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত