
কুমিল্লার তিতাস থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিতাস থানা সূত্রে জানা যায়, অভিযানে আটক বাতাকান্দি গ্রামের আবু সাঈদ, উত্তর আকালিয়ার কবির হোসেন, কড়িকান্দির মনু মিয়া, গৌরীপুর বাগান বাড়ির মো. ইমন, কলাগাছিয়া মোল্লার চরের মো. সুমনকে মাদক মামলায় জেলে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মৌটুপী গ্রামের নাঈম সরকারকেও আটক করা হয়। এছাড়া আলীরগাঁও গ্রামের মো. হাবিবও মো রুবেল, মৌটুপী গ্রামের মো. জয়নাল, মধ্য আকালিয়ার মো. ডালিমকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।
তিতাস থানার ওসি মমিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিতাসের কেউ যদি এখনও মাদক ছেড়ে স্বেচ্ছায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান, তাদের সুযোগ দেওয়া হবে। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে।