
কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মো.রাসেল দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।