ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিশুকে ধর্ষণের পর হত্যা আসামির ফাঁসির রায়

শিশুকে ধর্ষণের পর হত্যা আসামির ফাঁসির রায়

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। গতকাল বুধবার নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচদ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। রবিউল পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০ জুলাই বিকালে নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ ও হত্যা করে প্রতিবেশী রবিউল শিকদার রবি।

এ ঘটনায় পরের দিন ২১ জুলাই ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন।

পরের দিন (২১ জুলাই) সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে আদামি রবিউলকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করা হলো। এদিকে স্বজন ও নড়াউলের সচেতন নাগরিকগন এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত