ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণীর লাশ উদ্ধার

তরুণীর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে অজ্ঞাত (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের জঙ্গল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, শিবচরের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত