
রাজবাড়ীতে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে। গতকাল বুধবার সদর থানা পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ , পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাঈল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মণ্ডলের স্ত্রী সুমি বেগম, মৃত আদু মণ্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, রায়হানের স্ত্রী বিলকিচ বেগম, স্বজ্জনকান্দা গ্রামের উজ্জল কুমার কুণ্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা ও খানখানাপুর গ্রামের খোরশেদ শেখের ছেলে রাসেল সেখ।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।