
সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তারা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামে আরিফুল ইসলাম সাগর। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব ১২’র সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেকপোস্ট স্থাপন করে।