ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেলিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ডোনখালপার এলাকার মৃত আনছার আলীর মেয়ে। তিনি শিবালয় উপজেলার রুপসা ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ বাসায় সেলিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত