
‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে নৌযান শুমারি উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজন ও জেলা প্রশাসনের সহায়তায় পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি জেলা পরিষদ ও কোর্ট চত্বরের বিভিন্ন সড়ক ঘুড়ে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।