ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই

রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এর ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তারদের মধ্যে একজনকে ৩ মাস ও ১ জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার সিংগা (পশ্চিম পাড়া) গ্রামের রেজাউল করিমের ছেলে শিহাব , ও উপজেলার হাড়িয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিমুল ।

?মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত