ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাটুরিয়ায় মাদক কারবারি আটক

সাটুরিয়ায় মাদক কারবারি আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার চুলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার রুবেল চন্দ্র মনিদাস রামরাবন গ্রামের মৃত সিধাম চন্দ্র মনিদাসের ছেলে। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে রামরাবন এলাকা থেকে মাদক বিক্রি করার উদ্দেশ্যে সাটুরিয়া উপজেলার কাউন্নারা এলাকায় আসে রুবেল চন্দ্র মনিদাস।

এসময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে কাউন্নারাবাসী তাকে ঘিরে ফেলে।

পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১৬ পিস ইয়াবা ও ১ লিটার মদ আটক করে এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী সাটুরিয়া থানা পুলিশকে খবর দেয়, পরে উদ্ধারকৃত মাদকসহ রুবেল চন্দ্র মনিদাসকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

?সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আটক রুবেল চন্দ্র মণীদাসকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত