ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। ফলে ৯ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টার পর থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়েছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তাদের সংগঠনই অপর একটি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সড়কে বেআইনীভাবে চাঁদা আদায় ও শ্রমিককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে।সাইদুর রহমান বলেন, ভোর থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। ফলে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত