ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল। মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার এর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসেইন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত