ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

রংপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পাঁচটি মোবাইল কোর্ট মামলা হয়েছে। অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর নগরীর কোতয়ালী মেট্রোপলিটন থানাধীন আলমনগর সিএনবি গোডাউন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন এলাকা এবং মিঠাপুকুরে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি মামলা করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সুমন মিয়া, উত্তম কুমার ও শ্যাম কুমার রয়েছেন।

সুমন মিয়া মিঠাপুকুর উপজেলার চিতলি দক্ষিণপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে। তাকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। উত্তম কুমার মিঠাপুকুর উপজেলার শীতলগাড়ি নয়াপাড়া এলাকার মৃত অক্ষয় কুমারের ছেলে।

তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে গ্রেপ্তার অন্য দুই ব্যক্তির মধ্যে সাইফুল ইসলাম ও মো. হুমায়ুন কবির রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন এবং মিঠাপুকুর ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মো. মতিয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত