ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

রাঙামাটি জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হওয়ায় বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জগন্নাথছড়া বার্মিজ বোট সমিতির পক্ষ থেকে তাকে এই উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বোট সমিতির নেতারা বলেন, স্থানীয় জনগণের অধিকার ও এলাকার উন্নয়ন সাধনে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য সুবিমল চাকমার এই অর্জন অত্যন্ত গৌরবের। তার গতিশীল নেতৃত্বে বরকল উপজেলার বিভিন্ন প্রান্তের উন্নয়নমূলক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত