ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নারীকে ধর্ষণের পর হত্যা আসামি গ্রেপ্তার

নারীকে ধর্ষণের পর হত্যা আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে সম্পা খাতুন (২৮) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নিহতের এক বছর বয়সি ছেলে আবিরকে হত্যার পর আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশ। এর আগে গত বুধবার দুপুরে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত সম্পা নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ সূত্র জানায়, একটি মামলায় সম্পার স্বামী কারাগারে থাকাকালে ফারুকের সঙ্গে সম্পার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক শিবচরের বাখরেরকান্দি এলাকায় নিয়ে এসে ওই নারীকে ধর্ষণ শেষে হত্যা করে। পরে পরিত্যক্ত একটি স্থানে লাশ ফেলে রাখে। এসময় সম্পার এক বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে লাশ আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে ফারুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত