ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল মান্নান গোকুলনগর গ্রামের মৃত ওয়াজউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির কাছে খেলছিল চার বছরের ওই শিশুটি। এ সময় লম্পট আব্দুল মান্নান শিশুটিকে বাতাবি লেবু দেওয়ার লোভ দেখিয়ে নিজের রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এদিকে মেয়েকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে তিনি আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে রান্নাঘরের ভেতরে পৈশাচিক ওই দৃশ্য দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

মায়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে মহেশপুর থানায় সোপর্দ করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ভিকটিম শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত