
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম নরোত্তমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পশ্চিম নরোত্তমপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহনেওয়াজ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিক উল্লাহ পাটোয়ারী, জামাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসান তৈয়ব পাটোয়ারী, ইমরান হোসেন আজাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় নেতারা। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন সহ মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।