
পিরোজপুরের কাউখালীতে দকমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায়ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কাউখালীর আরজে অ্যান্ড মিডিয়া সেন্টারে মানবাধিকার সংস্থা ‘নাগরিক উদ্যোগ’-এর বাস্তবায়নে এবং ‘ব্রট ফার ডাই ওয়েল্ট’ এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাউখালী সদর ইউনিয়ন আরজেএমএফ সদস্য শহিদুল আলম, এ সময় উপস্থিত অতিথি মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের ম্যানেজার মিঠুন দত্ত, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন। এছাড়াও আরজেএমএফ সদস্য- শামিমা আক্তার ও শামীমা আরা বেগম, বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- নাগরিক উদ্যোগের বরিশাল এরিয়া কো-অডিনেটর সুপ্রিয় দত্ত। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বেসরকারি সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।