ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে সরকার কাজ করছে

পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে সরকার কাজ করছে

পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়ন নিশ্চিত করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের উন্নয়নের কথা বিবেচনা করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যেই পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হলে দক্ষ মানব সম্পদ তৈরী করতে হবে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন প্রকল্প গ্রহন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন এবং তাদের দক্ষতা বৃদ্ধিও সরকারের অন্যতম লক্ষ্য।

মীর হেলাল আরও বলেন, পাহাড়ের মানুষকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ফ্রিল্যান্সিংসহ আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। এজন্য সরকার এসব আয়কে করমুক্ত ঘোষনা করেছে।

তিনি গতকাল রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্নকর্মসংস্থানে নারীদের মাধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে পৃথক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙামাটি শিশু পার্কের ওয়াচণ্ডটাওয়ার ও রাঙ্গামাটি জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার উদ্বোধন করেন। এছাড়া খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে মহাপুরম খালের ওপর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সেতু উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত