ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিন

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ৭ দিনব্যাপী ভাড়া বাড়িতে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সাতজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার সহ এ ঘটনায় প্রধান আসামি আলমগীর, রুনা ও পাপী নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী জানান, উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জ বিক্রমপুরে ওই তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ আগস্ট ওই তরুণী বিয়ের প্রলোভনে মুন্সিগঞ্জ থেকে রূপগঞ্জে আলমগীরের কাছে চলে আসে। আলমগীর ওই তরুণীকে নিয়ে বরপা শান্তিগর এলাকায় একটি রুম ভাড়া নেন। সেখানে আলমগীর হোসেন ও তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা ও জীবনকে নিয়ে মাদক সেবন করে ৭ দিন ধরে ওই তরুণীকে সবাই মিলে ওই ভাড়া বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে আসছিল। এরই মধ্যে ওই ভাড়াটিয়া বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশ আসার খবরে আসামিরা পালিয়ে যায়। পরে ওই তরুণী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন, রুনা, পপিকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এ ব্যাপারে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত