ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের হল রুমে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে জনসচেতনতা মূলক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে ও বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চাম্বল বিট কর্মকর্তা মো. দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছুড়ি বিট কর্মকর্তা কামরুল হাসান প্রমূখ। সভায় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষে ক্ষতবিক্ষত চুনতি বন পুনরুদ্ধারে বিভিন্ন পেশাজীবী শ্রেণির ব্যক্তি আলোচনায় অংশ নেন। তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায়বনের ফরেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হাতির আবাসস্থল সংকোচন, বনে অবৈধভাবে বসবাস ও কৃষিকাজসহ নানা কর্মকাণ্ডের ফলে হাতি-মানুষের দ্বন্দ্ব বেড়েই চলেছে। পাহাড়ে হাতির চলাচলের পথ সংকোচন ও খাদ্য সংকট থাকায় তারা লোকালয়ে চলে আসছে। আমরা হাতির চলাচলের রাস্তায় কোন রকম বাঁধা সৃষ্টি না করি। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং মহাবিপন্ন এই হাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত