ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষক হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

কৃষক হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কৃষক হত্যার দায়ে নারীসহ ৬ জনের যাবজ্জীবন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরগোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারীসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলো, ওই উপজেলার চরবেড়া গ্রামের হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, একই এলাকার চর গোজা গ্রামের রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের শাহাদত হোসেন। গতকাল রোববার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ কারাদণ্ডাদেশ দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধুত্বের সুবাদে কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেয় পার্শ্ববর্তী চরবেড়া গ্রামের হীরা মানিক। ধার নেয়ার পর যথাসময়ে টাকা ফেরত দিতে গরিমসি করা হয়। এ পাওনা টাকা ফেরত পেতে ওই কৃষক বন্ধু হীরা মানিককে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বনদ্ব শুরু হয়। এরই জের ধরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক ফোন করে ছানোয়ার হোসেনকে ডেকে নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত