ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মূল্যায়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে উপস্থিতি, পাঠদানে মনোযোগ, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং একাডেমিক পরিবেশ উন্নয়নে করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক।

নিয়মিত ক্লাস, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা শিক্ষার পরিবেশকে আরও কার্যকর করতে পারে। সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিয়মিত কলেজে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গঠনমূলক পরামর্শকে প্রাধান্য দিয়ে কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্তৃপক্ষ। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কের দূরত্ব কমাবে এবং সার্বিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত