
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সীগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে একটি অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিলসহ আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। গত রোববার রাত সাড়ে ১১টা থেকে গতকাল সোমবার রাত ২টা ৪৫ মিনিট পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সজীব (৩০), পিতা-সাজু-এর মালিকানাধীন কারখানা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানকালে জব্দ করা কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিলসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।