ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষকদের মতবিনিময় সভা

শিক্ষকদের মতবিনিময় সভা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩০৭ আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হেদায়েত হোসেন প্রমুখ। এসময় প্রাথমিক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, কিশোরগঞ্জ কেন্দ্রীয় সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ফ ম কাদির, উত্তর দুরাকুটি ময়দানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত