ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শিক্ষকদের সমন্বয় সভা

শিক্ষকদের সমন্বয় সভা

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস ক্রয়ের লক্ষ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব সহায়তা দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত