ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

এমপির গাড়িতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি ভিপি আয়নুল হকের গাড়ীতে হামলা ও ভাংচুর ঘটনায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাগানবাড়ী মহল্লার মৃত সিরাজ সরকারের ছেলে। এ নিয়ে এ মামলার গ্রেপ্তার সংখ্যা হলো ৩’এ। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে মতবিনিময় সভায় অংশ নেন ভিপি আয়নুল হক এমপি। এ মতবিনিময় সভা শেষে চান্দাইকোনা যাওয়ার পথে ধানগড়া এলাকায় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ধানগড়া বাজারে অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি তমালকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত