ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্নীতিবিরোধী বিতর্ক

দুর্নীতিবিরোধী বিতর্ক

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়।

পাশাপাশি শ্রেষ্ঠ বক্তাও নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী সামিয়া ইসলাম মিম। আর বির্তকে প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়।

গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ওই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রোকনুজ্জামান, শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক আবু সাঈদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, সদস্য আফরোজা নার্গিস সাথী, প্রতিভা রানী প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে দুইদিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিদ্যালয়গুলো হলো- ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, শেরপুর টাউন কলোনি এ.জে উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি ডিজে হাইস্কুল, সেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত