ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সড়ক দুর্ঘটনায় চালক নিহত

বিরামপুরে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক ঘটনা স্থলেই নিহত এবং ৪জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক রশিদুল ইসলাম দিনাজপুর সদরের আয়ূব আলীর ছেলে।

মালবাহী ট্রাকের অপর চালকসহ চারজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- পার্বতীপুরের ট্রাকচালক জাকিরুল, ট্রাকের যাত্রী ফুলবাড়ীর মামুন, রাসেল ও আনিছুর। প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন, মাল বোঝায় একটি ট্রাকে দিনমজুর কিছু শ্রমিক ছিল। ট্রাক দুটির মুখোমুখি সংঘষের কারনে ট্রাকের ৩জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের বিরামপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত