ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

গোপালগঞ্জে কৃষিজমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পশে হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষিজমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত খাঁ ও তার ছেলে মেহেদী হাসান। এ সময় বৈদ্যুতিক মোটরে কাজ করতে গিয়ে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। গোপিনাথপুর তদন্তকেন্দ্রের আইসি মো. ইকরাম হোসেন বলেন, সকালে জমিতে পানি দিতে গেলে প্রথমে এনায়েত খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের স্ত্রী আরজিনা বেগম বলেন, সকালে তার স্বামী ছেলেকে নিয়ে জমিতে পানি দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পান। পরে স্বজনরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও দুজনকেই আর বাঁচানো যায়নি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ কে এম সিরাজুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় বাবা-ছেলেকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত