
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে পড়ে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া কবরস্থানের পাশে বসবাসকারী আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে শিশু আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছে না, পরে একালায় জানাজানি হলে স্থানীয় লোকেরা তাকে অনেক খোঁজাখুঁজির করার পর দাসিরদিয়া নেওয়াজির পুকুরে নিহত শিশু আব্দুল্লাহর লাশ পানিতে ভেশে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, শিশুটি হাসপাতালে আনার আগে মারা গেছে।