ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কলাবাগান থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাবাগান থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আবু সালেম প্রধান (২৮) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আবু সালেম প্রধানের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মধ্য মীরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইশাহাক প্রধানের ছেলে। দীর্ঘদিন থেকে তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকায় অবস্থিত ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত