ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চাটমোহর প্রেসক্লাবের ভোটগ্রহণ

চাটমোহর প্রেসক্লাবের ভোটগ্রহণ

পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাধারণ সভা বিদায়ী সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস, এম মাসুদ রানা। নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (দৈনিক আমার দেশ) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে এমএ জিন্নাহ (দৈনিক ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু (দৈনিক কালের কন্ঠ), অর্থ সম্পাদক পদে জাকির সেলিম দৈনিক খোলা কাগজ), কার্যকরী সদস্য পদে জাহাঙ্গীর আলম (দৈনিক ইনকিলাব) এসএম মাসুদ রানা (দৈনিক সংবাদ) এবং শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪) নির্বাচিত হন। অপরদিকে দপ্তর সম্পাদক পদে শুভাশিষ ভট্টাচার্য্য তুষার (দৈনিক আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল (দৈনিক আমার সংবাদ) এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গোপন ব্যালেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত