
কুমিল্লার তিতাসে দুঃখিয়ারকান্দি একতা ক্লাবের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলার দুঃখিয়ারকান্দি বালুর মাঠে চারটি গ্রামের ৩০জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
দুঃখিয়ারকান্দি গ্রামের একতা ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
ক্লাবের শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক মো. রাসেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ। ক্লাবের শিক্ষা উপদেষ্টা মো. রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, অবলম্বন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আরজু মিয়া, গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল হাই মোল্লা, নারান্দিয়া ইউপি সদস্য মাশুয়া বেগম, ঢাকা এসবিতে কর্মরত এএসআই মফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও এতে দুঃখিয়ারকান্দি গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী ইব্রাহিম মিয়া, সুলতান আহমেদ, আবু তাহের ব্যাপারী, ক্লাবের উপদেষ্টা গাজীউর রহমান, সিনিয়র সহ-সভাপতি রাকিব উদ্দিন ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান বক্তব্য রাখেন।