
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক চন্দন কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বানিজ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম,পূর্ব দলিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার রায় ও জামায়াত নেতা কর্মী মমিনুর রহমান প্রমূখ। প্রধান অতিথি বলেন, পাঁচ বছরের মধ্যেই গ্রাম ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা পাকা করুন করা হবে ইনশাআল্লাহ। কোন শিক্ষার্থীর আর কাদায় পড়ে ক্লাসে আসতে হবে না। খুব শিগগিরই কাকেয়ার সকল রাস্তা পাকা,আধা পাকা করা হবে। পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব দলিরাম উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য খুব দ্রুত উদ্যোগ নেয়া হবে। আমি প্রতি ছয়মাস পরপর পূর্ব দলিরাম স্কুল দুটি পরিদর্শন করবো। পরে দুই স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাফেজ আব্দুল মুনতাকিম। বিকালে মুশা দারুল হাদিস ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে সকল অবকাঠামো পরিদর্শন করে মাদরাসাতুত তাওহীদ মাদ্রাসার এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।