ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সখীপুরে চক্ষুসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ

সখীপুরে চক্ষুসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ

টাঙ্গাইলের সখীপুরে সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল মানুষের জন্য দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালিত হয়। গতকাল শনিবার উপজেলার ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় দুই সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়।

এ সময় ছানি রোগীদেরও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অপারেশনের জন্য শতাধিক রোগীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত এসব রোগীকে ঢাকায় নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল হামিদ মাস্টারের পরিবারের আয়োজনে কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল ঢাকার আগারগাঁওয়ের লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতাল। আয়োজক পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে এপেক্স ফার্মা লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. শাহজালাল মিয়া বলেন, আমার প্রয়াত বাবার স্মরণে নিজের গ্রামের অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত