ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়েটে সিএসই বিভাগের কর্মশালা

চুয়েটে সিএসই বিভাগের কর্মশালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, মানুষের উদ্ভাবনী চিন্তা ভাবনাকে দ্রুত সময়ে কাজে লাগাতে পারে সিএসই গ্রাজুয়েটরা| সিএসই বিভাগ অত্যন্ত স্মার্ট ও সম্ভাবনাময় বিভাগ| যেকোন সমস্যা বা সেবা সহজীকরণে সিএসই গ্রাজুয়েটরা ভালো ভূমিকা রাখতে পারে এবং সমস্যা সমাধান করে তা দ্রুত বাস্তবে প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশেরও কল্যাণে কাজে লাগাতে হবে| গতকাল রোববার চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কতৃর্ক আয়োজিত Preparing Self-Assessment Report of the CSE Program for BAETE Accreditation শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত