
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এমপি বলেন আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমি জেল ছিলাম| গত ১৬ বছরের নির্যাতন, মাত্র ছয় মাসে ভুলে যাওয়ার নয়|
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, উদেশ্য তিনি বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন্তআমরা সবাই সমান| শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়া হবে| দেশে ব্যাপকভাবে গাছ লাগানো হবে, খাল খনন করা হবে| গরিব ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে| ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে| শিক্ষক - শিক্ষিকা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করা আহবান করেন| মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনাবেতনে লেখা পড়া করা সুয়োগ সৃষ্টি হয়েছে|
গতকাল রোববার দুপুরে নোয়াখালী সেনবাগ সিলোনিয়া বাতাকান্দি স্কুল এন্ড কলেজ সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ সভাপতিত্বে
জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন| তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে| একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে| তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে| আইন শৃঙ্খলা কিশোর গ্যাং ও ইভটিজিং বন্ধ করতে, পুলিশ প্রশাসন সহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ করেন| তিনি কলেজ আঙ্গিনা এক গাছের ছারা রোপণ করেন এবং শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান করেন| অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপির মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, স্কুল কমিটি সভাপতি আবদুল মোতালেব দুলাল, প্রধান শিক্ষক, অধ্যক্ষ মো নুরুল হুদা, প্রফেসর বকুল আক্তার সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন|