
টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে| এরমধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে এবং ৩টি জবাইকৃত ঘোড়া ফেলে গেছে দুর্বৃত্তরা| এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| গতকাল রোববার রাতে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে|
জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা| এসময় স্থানীয়দের আনাগোনা উপেক্ষা করে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি | সকালে তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা| পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে|
ধারণা করা হচ্ছে- অন্য জায়গা থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে| ভোর হওয়ার কারণে ৭টি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়ার মাংস নিতে পারেনি| স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান,বিষয়টি জানতে পেরে দেখতে এসেছি| এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে| এরমধ্যে ৭টির মাংস নিয়ে গেছে আর তিনটি রেখে গেছে| তারা হয়তো কোন হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছে| এরআগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়া মাথা,হাড়. চামড়া ফেলে গিয়েছিল|
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান,পরিত্যক্ত একটি বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা| রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে| ভোর হয়ে যাওয়ায় ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালাতে পারলেও তিনটি জবাইকৃত ঘোড়া ফেলে রেখে চলে গেছে| এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|
বাসাইল পৌরসভার পৌর সভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,৩টি জবাইকৃত ঘোড়াসহ ৭টির মাথা, হাড়.চামড়া ও নাড়িভুঁড়ি সেখান থেকে এনে অন্যত্র পুঁতে রাখা হয়েছে| ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে|