
মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল রোববার উপজেলার ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়| সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু ব্যক্তিজীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য হুমকি| একইসঙ্গে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সামাজিক অস্থিরতা বাড়ায়| এসব ব্যাধি নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে|