ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর-তালগাছি আঞ্চলিক সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় বালবাহী ট্রাকচাপায় ভ্যানচালক আসাব আলী (৫০) নিহত হয়েছে। সে ওই এলাকার মৃত যাদু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে আসাব আলী ভ্যান নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বিকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত