ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যুবককে কুপিয়ে 'বিশেষ অঙ্গ' কেটে নিল দুর্বৃত্তরা

যুবককে কুপিয়ে 'বিশেষ অঙ্গ' কেটে নিল দুর্বৃত্তরা

ঢাকার সাভারে পূর্বশত্রুতার জেরে এক যুবকের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। বাড়ির সামনে আহসান উল্লাহ (৪২) নামের ওই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার পর তার শরীরের বিশেষ অঙ্গ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহসান উল্লাহকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। আহসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, রোববার রাতে বাড়ির সামনে আহসান উল্লাহর ওপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার শরীরের বিশেষ অঙ্গ কেটে নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার ধরন দেখে স্থানীয়দের ধারণা, এটি আকস্মিক কোনো ঘটনা নয়; বরং পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে বিরোধের কারণ কী এবং কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত