ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারাদেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

রংপুর : বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।র‍্যালিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু,বিএনপি নেতামিজু, সেলিম,রাজিব,নাজমুল আলম নাজু, জহির আলম নয়নসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিকালে শহরের ব্রাহ্ম সমাজ সড়কের সামনে থেকে শোভাযাত্রাি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, ফরিদপুরের উন্নয়ন কর্মকাণ্ড চলমান। জনগণকে সঙ্গে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমাবেশে আরও বক্তব্য দেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, আলমগীর হোসেন ভূঁইয়া, রেজাউল হোসেন, নাজমুল ইসলাম রঞ্জন, বেনজির আহমেদ তাবরিজ, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস ও শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।

ফেনী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেন। গতকাল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা ফেনী-২ আসনের সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন । জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা মহিলা দলের আহবায়ক জুলেখা আক্তার ডেইজি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা তাঁতীদলের আহবায়ক সরওয়ার জাহান শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ। আলোচনা সভার শুরুতে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সেক্রেটারি হাফেজ আবু বক্কর । এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী পৃথকভাবে মৎস্য পোনা অবমুক্ত করণ, র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নাটোর : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে জাতীযতাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,

জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয় নাই। বিএনপি আরও সংগঠিত হয়েছে।যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। হুইপ বলেন, ১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যেদিন ক্ষমতা গ্রহণ করল। আমি সেদিন জেলখানায় চলে গেলাম। ওই অবস্থায় এরশাদ বাংলাদেশের সমস্ত এমপি-মন্ত্রীদেরকে ভাগিয়ে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সেদিন রাস্তায় নেমেছিলেন তিনি। ২০০৭ সালে ওয়ান-ইলেভেন এসে যে খালেদা জিয়াকে জেল দিল। তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করল। তারা ভেবেছিল বিএনপি বোধহয় এবার শেষ হয়ে যাবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পন, কোরআন খতম ও বৃক্ষরোপণ করা হয়।

নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন,দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে এমপি বানিয়েছেন- বরকত উল্যাহ বুলু তিনি আরও বলেন গত ১২ ফ্রেব্রয়ারি নিবার্চনে আপনার আমাকে আবারও নিবাচিত করছেন, আমি আপনাদের ভুল ব না। তিনি বলেন, আমরা ১৯৭১-এর চেতনায় বিশ্বাস করি, আমরা ১৯৫২-এর চেতনায় বিশ্বাস করি। যারা এই চেতনা বিশ্বাস করে না, তাদের এদেশে থাকার অধিকার নেই। গতকাল নোয়াখালীর চৌমুহনী তারা মনজিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়ালী পূবে আয়োজিতআলোচনায় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মাহফুজ হক আবেদ, মো. মহসিন আলম, শাহ আবদুল আল বাকী, আহছানউল্ল্যা, রুস্তম আলী, তীরমিজ স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সকালে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ওলামা দলের সদস্য সচিব মাহবুবুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম মুকুটসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। পতাকা উত্তোলন শেষে এ সময় বিএনপি নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, তৎকালীন আওয়ামী শাসকগোষ্ঠী বাকশাল কায়েম করে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে। শহীদ জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে পুনরায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৮ বছরে কয়েকবার সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।

কলমাকান্দা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনাহালা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।র‍্যালি শেষে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় ১ হাজার ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সুরক্ষাবেষ্টনীসহ রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও রফিকুজ্জামান ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হরিরামপুর : বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকালসকাল ৬টায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন শিকদার ও জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন খান দুলাল।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার, আলমাস মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, উপজেলা জাসাস এর সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য কাজী শিমুল, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, মেরাজ হোসেন রাজ, ছাত্রদল নেতা শাকিল মোল্লা, কৃষকদল নেতা হান্নান মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব সিকদার, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি। গতকাল দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড. আসলাম মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাঈদ মন্ডল, পৌর ছাত্রদলের সভাপতি আজিমুর রহমান আজিম প্রমুখ।

হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার প্রধান প্রধান সড়কে এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মীর হেলাল বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা সাধারণ মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। দেশগঠনে এবং সুশাসন প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হবে।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন সঞ্চালনায় পৌরসভা বিএনপি আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম ওদু'র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিরামপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবস টি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী। গতকাল বিকালেবিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনুষ্ঠানে পৌর শহরের পল্লীমোড়ে সমাজ কল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন দেশের সার্বিক বিষয়ে গঠনমূলক ও দলের নেতাকর্মীদের উপদেশমূলক বক্তব্য রাখেন।বিরামপুর বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সকল নেতাকর্মী একত্রিত হয়ে দুপুরে মন্ত্রীর উপস্থিতিত্বে শোভা যাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর শহরের পল্লবী মোড়ে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, কমর সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পাটি বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পলিপ্রায়গপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এ জেডএম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

ভূঞাপুর : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেছেন, বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করতে পারবেন না। গতকাল মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম পিন্টু আরও বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, সারা দেশে মাদক বাসা বেঁধেছে। একটি সুন্দর দেশ গড়তে হলে মাদক মুক্ত করতে হবে । যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেন তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না।তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজকে দমন করতে হবে।

এর আগে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

দুর্গাপুর : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানো জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিবসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানানো হয়।

মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত। উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দিবসের প্রধান কর্মসূচি হিসেবে বিকালে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। 'তারা বিএনপির ৪৮ বছরের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে দোয়া মাহফিল, বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। শুরুতেই দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ মাঠের চারপাশে সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বৃক্ষরোপণ কর্মসুচীর মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন এবং পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো। পরবর্তিতে ঈদ গাঁ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় মধুখালী টাওয়ার বিল্ডিংয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বিএনপি'র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোঃ হাবিবুর রহমান হাবিব, মধুখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দুয়া : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দুয়া খেলার মাঠ থেকে র‍্যালিটি বের হয়। বিএনপির দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়ক। সামনে থেকে নেতৃত্ব দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য্ব ড. রফিকুল ইসলাম হিলালী। র‍্যালির দুই পাশে ছিল নেতাকর্মীদের সারি। বিভিন্ন স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. রফিকুল ইসলাম হিলালী।তিনি বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে রয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তিতাস : কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা করেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত