
হাজীগঞ্জ প্রেসক্লাবের নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে বর্তমানে দায়িত্বে থাকা কমিটি। সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় হিসাব-নিকাশ উপস্থাপন, প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও শোকপ্রস্তাব এবং নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন ও সদস্য সচিব অধ্যাপক এসএম চিশতি। সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।