ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ঢেউটিন ও চেক বিতরণ

ঢেউটিন ও চেক বিতরণ

কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় পরিবারের মাধ্যে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে ১৬৫টি পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১৪০টি পরিবারের মাধ্যে শুকনো খাবার, ২ বান্ডিল করে ২৫টি পরিবারকে ৫০ বান্ডিল ঢেউটিন এবং ঢেউটিন প্রাপ্ত প্রতিটি পরিবারকে গৃহমঞ্জুরী বাবদ ৬ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি মো. মমিনুর হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত