ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় ওএমএস চালু

গজারিয়ায় ওএমএস চালু

গজারিয়ায় খাদ্য অধিদপ্তরের ওএমএস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান। এসময় তিনি বলেন, দেশের মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করতেই ওএমএস এর মত মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ এবং মানবিক উদ্যোগকে সফল করতে সহযোগিতা দরকার। গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ওএমএস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। ওএমএস কেন্দ্র থেকে কম দামে চাল এবং আটা মানুষ কিনতে পারবে।

তিনি আরও বলেন, এখন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ওএমএস বিক্রয় কেন্দ্র চালু থাকবে। সরকারের এই মানবিক উদ্যোগকে নিজ স্বার্থে কাজে না লাগিয়ে প্রতিটি মানুষকে সম অধিকার দেওয়ার সহযোগিতার আহ্বান রাখেন। ৩০ টাকা দামে চাল এবং ২৪ টাকা দামে আটা প্রতিটি মানুষ ৫ কেজি করে কিনার সুযোগ পাবে। বুধবার ২রা সেপ্টেবর সকাল ১০টায় গজারিয়া উপজেলা খাদ্য অধিদপ্তর আয়োজনে ভবেরচর হাসপাতাল রোড ওএমএস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফির সভাপতিত্বে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা খাদ্য কর্মকর্তা লিটন কুমার প্রামানিক ও উপজেলা খাদ্য কর্মকর্তা সাজোয়ার রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত