
সাতক্ষীরা দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্ঠানকে এই পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় এই মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। মাছের সঠিক পরিচর্যা ও রক্ষনাবেক্ষন করতে হবে।