ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন

দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক বিএনপি নেতারা দাবী করেছেন পটুয়াখালী-৩ আসনের গলাচিপা দশমিনা উপজেলা বিএনপিকে ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় দশমিনা উপজেলার সদর রোডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এদাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহ সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাষ্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত